কোথা বাইরে দূরে যায় রে উড়ে
Kotha baire dure jay
প্রেম
কোথা বাইরে
দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তোমার চপল
আঁখি বনের পাখি বনে
পালায়॥
ওগো, হৃদয়ে
যবে মোহন রবে, বাজবে বাঁশি
তখন আপনি
সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি–
তখন ঘুচবে
ত্বরা ঘুরিয়া মরা হেথা হোথায়।
আহা, আজি
সে আঁখি বনের পাখি বনে পালায়॥
চেয়ে দেখিস
না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তোরা শুনিস
কানে বারতা আনে দখিনবায়।
আজি ফুলের
বাসে সুখের হাসে আকুল গানে
চির- বসন্ত
যে তোমারি খোঁজে এসেছে প্রাণে–
তারে
বাহিরে খুঁজি ফিরিছ বুঝি
পাগলপ্রায়।
তোমার চপল
আঁখি বনের পাখি বনে পালায়॥ প্রতিবর্ণীকরণ
Kotha baaire dure jaay je urye haay re haay, Tomar chapalo aankhi boner paakhi bone paalay. Ogo, hridaye jabe mohano rabe, baajbe bnaashi Takhon aaponi sedhe phirbe knede, porbe phaasi - Tokhon ghuchbe twara, ghuriye maraa hetha hothay. Aaha, aaji je aankhi boner paakhi bone paalay Cheye dekhis na re hridayodwaare ke aase jaay, Tora shunis kaane baarota aane dokhin baay. Aaji phuler baase sukher haase aakul gaane Chiro basonto je tomari khnoje esechhe praane - Taare baahire khnuji phirichho bujhi paagolpraay - Tomar chapol aankhi boner paakhi bone paalay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 327(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- খাম্বাজ
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রাজ
- স্বরবিতান খণ্ড
- 42 (Arupratan)
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- January 1920(মাঘ ১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?