কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
Kothao amar hariye jawar
নাট্যগীতি
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ! মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে॥ সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে– পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে॥
প্রতিবর্ণীকরণ
Kothao aamar haariye jaawar nei maana mone mone ! Mele dilem gaaner surer ei daana mone mone. Tepantarer paathar peroi rup-kathar, Path bhule jaai dur paare se chup-kothar - Paarul boner champa re mor hoy jaana mone mone. Surjyo jakhon aste pore dhuli meghe meghe aakash-kusum tuli. Saat saagorer phenay phenay mishe Aami jaai bheshe dur dishe - Porir desher bandho duwar dii haana mone mone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 132(নাট্যগীতি)
- রাগ
- কীর্তন
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৬৩
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
শান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0 / শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার। - রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।