গান / চণ্ডালিকা

ক্ষমা করো প্রভু

Khoma karo probhu

চণ্ডালিকা চণ্ডালিকা থেকে · দৃশ্য 1
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে—
আমি চণ্ডালের কন্যা,
মোর কূপের বারি অশুচি ।
তোমারে দেব জল হেন পুণ্যের আমি
নহি অধিকারিণী,
আমি চণ্ডালের কন্যা ॥

প্রতিবর্ণীকরণ

Khama karo probhu, Khama karo more –
Aami chandaaler konya,
Mor kuper baari asuchi.
Tomare debo jal heno punyer aami
Nohi odhikarini,
Aami chandaaler konya.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান