মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
Mamo joubanonikunje gahe
প্রেম
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি– সখি, জাগ’ জাগ’। মেলি রাগ-অলস আঁখি– অনু রাগ-অলস আঁখি সখি, জাগ’ জাগ’॥ আজি চঞ্চল এ নিশীথে জাগ’ ফাগুনগুণগীতে অয়ি প্রথমপ্রণয়ভীতে, মম নন্দন-অটবীতে পিক মুহু মুহু উঠে ডাকি–সখি, জাগ’ জাগ’॥ জাগ’ নবীন গৌরবে, নব বকুলসৌরভে, মৃদু মলয়বীজনে জাগ’ নিভৃত নির্জনে। আজি আকুল ফুলসাজে জাগ’ মৃদুকম্পিত লাজে, মম হৃদয়শয়নমাঝে, শুন মধুর মুরলী বাজে মম অন্তরে থাকি থাকি– সখি, জাগ’ জাগ’॥
প্রতিবর্ণীকরণ
Mamo jaubanonikunje gaahe paakhi - Sokhi, jaago jaago Meli raago-alaso aankhi - Onu raago-alaso aankhi, sokhi, jaago jaago. Aaji chanchalo e nishithe Jaago phaagunogunogite Oyi prothomopronoyobhite, Mamo nandano-atabite Piko muhu muhu utthe daaki - sokhi, jaago jaago. Jaago nobino gourabe, Nabo bokulosourabhe, Mridu malayobijane Jaago nibhrito nirjane Aaji aakulo phulosaaje Jaago mridukompito laaje, Mamo hridayoshayono maajhe, Suno modhuro murali baaje Mamo antare thaaki thaaki - sokhi, jaago jaago.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 138(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কাফি
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- বীনবাদিনি
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?