মেঘের কোলে কোলে যায় রে চলে
Megher kole kole jay
প্রকৃতি
মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
সুদূরের
বীণার স্বরে কে ওদের হৃদয় হরে
দুরাশার
দু:সাহসে উদাস করে–
সে কোন্ উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের– পিছন-পানে তাকায় না রে।
যে বাসা ছিল
জানা সে ওদের দিল হানা,
না-জানার পথে ওদের
নাই রে মানা–
ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি॥ প্রতিবর্ণীকরণ
Megher kole kole jaay re chole baker pnaati. Ora ghor chhaara mor moner katha jaay bujhi oi gnaathi gnaathi. Sudurer binar sware ke oder hriday hare Durashar duhsahose udaas kore - Se kon udhaao haawar paaglamite paakha oder otthe maati. Oder ghum chhutechhe, bhay tutechhe ekebaare, Alokkhete lokhho oder pichhon paane taakay na re. Je baasa chhilo jaana se oder dilo haana, Na jaanar pathe oder naai re maana - Ora diner sheshe dekhechhe kon monoharon aandhar raati.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 61(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Baul-Sur
- তাল
- দাদরা
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 14 (Nabagitika 1)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 2 September 1921(১৭ ভাদ্র ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?