মেঘের পরে মেঘ জমেছে
Megher pore megh jomechhe
প্রকৃতি
মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে
আসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের
পাশে॥
কাজের দিনে
নানা কাজে থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে
বসে আছি তোমারি আশ্বাসে॥
তুমি যদি না দেখা দাও, কর আমায়
হেলা,
কেমন করে কাটে আমার এমন
বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥ প্রতিবর্ণীকরণ
Megher pare megh jomechhe, aandhar kore aase. Aamar keno bosiye raakho eka dwaarer paashe. Kaajer dine naana kaaje thaaki naana loker maajhe, Aaj aami je bose aachhi tomari ashwase. Tumi jodi na dekha daao, karo aamay hela, Kemon kore kaate aamar emon baadol bela. Durer paane mele aankhi kebol aami cheye thaaki, Paran aamar knede beray duranto baatase.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 32(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- মিশ্র সহন
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- গীতন্জলি
- প্রকাশিত
- প্রোবসি
- স্থান
- বোল্পুর
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki) / 37
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / সুরেন্দ্রনথ বন্দোপধ্যয
- রচনাকাল
- June 1909(আষাঢ় ১৩১৬)
ইংরেজি
Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone? In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope. If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours. I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস