মোরে ডাকি লয়ে যাও
More daki loye jao
পূজা
মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গলপ্রভাতে॥ উদয়গিরি হতে উচ্চে কহো মোরে : তিমির লয় হল দীপ্তিসাগরে– স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে সতেজ উন্নত শোভাতে॥ বাহির করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে। নিবিড় আবরণ করো বিমোচন, মুক্ত করো সব তুচ্ছ শোচন, ধৌত করো মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল শুভ্ররোচন নবীন নির্মল বিভাতে॥
প্রতিবর্ণীকরণ
More daaki loye jaao muktodwaare tomaro bishwero sabhate Aaji e mongaloprobhate. Udoyogiri hote uchche kaho more; timiro loy holo diptisaagore - Saartho hote jaago, doinyo hote jaago, sab jarotaa hote jaago jaago re Sotej unnato shobhate. Baahir karo tabo pather maajhe, baron karo more tomar kaaje. Nibir aaboran koro bimochan, mukto karo sab tuchchho shochan, Dhouto karo momo mugdho lochon tomar ujjwalo subhrorochan Nobino nirmalo bibhate.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 368(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৭
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1902(১৩০৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।