নাই যদি বা এলে তুমি
Nai jodi ba ele tumi
প্রেম
নাই যদি বা এলে
তুমি এড়িয়ে যাবে তাই ব’লে?
অন্তরেতে নাই কি
তুমি সামনে আমার নাই ব’লে॥
মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে–
প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব’লে॥
বিরহ মোর হোক-না
অকূল, সেই বিরহের সরোবরে
মিলনকমল উঠছে
দুলে অশ্রুজলের ঢেউয়ের ’পরে।
তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি–
চোখের ’পরে পাব না কি বুকের ’পরে পাই ব’লে॥ প্রতিবর্ণীকরণ
Naai jodi ba ele tumi eriye jaabe taai bole? Antorete naai ki tumi saamne aamar naai bole. Mon je aachhe tomay mishe, aamay tobe chhaarbe kise - Prem ki aamar haaray dishe obhimane jaai bole. Biraho mor hok na akul, sei biraher sarobare Milankamal utthchhe dule oshrujaler dheuer pare. Tabu trishay more aankhi, tomar laagi cheye thaaki - Chokher pare paabo na ki buker pare paai bole.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 265(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ছায়ানট
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।