নয়ন তোমারে পায় না দেখিতে
Nayan tomare pay na 1
পূজা
৪৮৭
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয়
তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে॥
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি
তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে॥
সবাই ছেড়েছে, নাই যার
কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ–
নিরাশ্রয়
জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,
সমুখে অনন্ত জীবনবিস্তার–
কালপারাবার
করিতেছ পার কেহ নাহি জানে কেমনে॥
জানি শুধু তুমি আছ তাই আছি,
তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই
তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর–
তুমি আর
আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে॥ প্রতিবর্ণীকরণ
Nayono tomare paay na dekhite, royechho nayone nayone. Hriday tomare paay na jaanite, hridaye royechho gopane. Baasonar bashe mon abirato dhaay dasho dishe paagoler mato, Sthir-aankhi tumi marome shatoto jaagichho shayone swapone. Sabai chherechhe naai jaar keho, tumi aachho taar aachhe tabo sneho - Nirashroy jano, patho jaar geho, seo aachhe tabo bhabone. Tumi chhara keho saathi naai aar, somukhe ananto jibonobistar - Kaalparabar koritechho paar keho naahi jaane kemone. Jaani shudhu tumi aachho taai aachhi, tumi praanomoy taay aami bnaachi, Jato paai tomay aaro tato jaachi, jato jaani tato jaani ne. Jaani aami tomay paabo nirontar lokolokantare jugojugantar - Tumi aar aami maajhe keho naai, kono baadha naai bhubane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 487(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- তাল
- এক্তাল
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 27
- স্বরলিপি
- কন্গলিচরন সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
ইংরেজি
My eyes fail to find you, As you reside within the eyes. You aren't knowledgeable to the heart, As you secretly stay within. My desires make me sprint relentlessly In all directions as if in a whim, You have been awake in the core With eyes wide open perpetually. You have been caring for him, Condemned, who hasn't someone, You provide shelter to the destitute - For whom street is the residence. Endless ocean of life lay in front, Not a single companion but you. You sail across eternal ocean - No one knows how. Your being has vouched my existence, Your vitality makes my life to roll - That is all what I know. More I get you, more is the desire, The extent I know you, The unknown seems to be more. I am sure to perceive you Along the ages and stages of the world. Not a single entity between you and me, Not a slightest hindrance on earth.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস