গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রকৃতি
নিবিড় অমা-তিমির হতে
Nibiro ama timiro hote
প্রকৃতি
নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী।
ভরিল ভরা
অরূপ ফুলে, সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলি-বরনী॥
তিথির পরে তিথির ঘাটে আসিছে তরি দোলের নাটে,
নীরবে হাসে স্বপনে ধরণী।
উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কূলেতে কি এ
ভিড়িল শেষে তন্দ্রাহরণী॥ প্রতিবর্ণীকরণ
Nibiro ama timiro hote baahiro holo jowaro-srote
Shukloraate chnaadero taroni.
Bhorilo bhara arupo phule, saajalo daala amorakule
Aalor maala chaameli-baroni.
Tithir pore tithir ghaate aasichhe tori doler naate,
Nirobe haase swapone dharoni.
Utsabero pashora niye purnimar kulete ki e
Bhirilo sheshe tandraharoni.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 4 March 1931(২০ ফাল্গুন ১৩৩৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →