নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
Nitya tomar je phul
পূজা
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মনমধুপে খাওয়াও না?
নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না?।
বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে
যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না?।
আকাশে ধায় রবি-তারা ইন্দুতে,
তোমার বিরামহারা নদীরা যায় সিন্ধুতে,
তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না?
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি ফুলের বক্ষে
ভরিয়া দাও সুগন্ধ,
তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে
কেন দ্বারে তোমার
নিত্য প্রসাদ পাওয়াও না?। প্রতিবর্ণীকরণ
Nityo tomaar je phul phote phulbone Taari modhu keno monmodhupe khaawao naa ? Nityosabha base tomaar praangane, Tomaar bhrityere sei sabhaay keno gaawao naa ? Biswakamal phute charonchumbane, Se je tomaar mukhe mukh tule chaay unmone, Aamaar chityo-kamaltire sei rase Keno tomaar paane nityo-chaawa chaawao naa ? Aakaashe dhaay robi taara indute, Tomar biramhaara nodira dhaay sindhute, Temni kore sudhasaagor-sandhane Aamar jibandhara nityo keno dhaawao naa ? Paakhir kanthe aapni jaagao aanondo, Tumi phuler bokkhe bhoriya daao sugandho, Temni kore aamaar hridaybhikkhure Keno dwaare tomaar nityoprosad paawao naa ?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 359(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- Iman-Baul
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 15 October 1913(২৯ আশ্বিন ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?