আমার মন, যখন জাগলি না রে
O amar mon jakhan jagli
পূজা
আমার মন, যখন জাগলি না রে ও তোর মনের মানুষ এল দ্বারে । তার চলে যাওযার শব্দ শুনে ভাঙল রে ঘুম— ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে ॥ মাটির 'পরে আঁচল পাতি একলা কাটে নিশীথরাতি । তার বাঁশি বাজে আঁধার-মাঝে, দেখি না যে চক্ষে তারে ॥ ওরে, তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায কি আঁখি ? এখন পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে ?।
প্রতিবর্ণীকরণ
Aamar mon, jakhon jaagli na re O tor moner maanush elo dwaare. Taar chole jaawar shabdo shune bhaanglo re ghum - O tor bhaanglo re ghum andhokare. Maatir pare aanchal paati ekla kaate nishithraati. Taar bnaashi baaje aandhar maajhe, dekhi na je chokkhe taare. Ore tui jaahare dili phnaaki khnuje taare paay ki aankhi? Ekhon pathe phire paabi ki re gharer baahir korli jaare?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 550(পূজা)
- উপ-পর্যায়
- বৌল
- তাল
- দাদরা
- সংকলন
- গীতলি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 6 September 1914(২১ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?