গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রকৃতি
ও আষাঢ়ের পূর্ণিমা আমার (ওগো আষাঢ়ের পূর্ণিমা আমার)
o ashadhera purnima amara ogo ashadhera purnima amara
প্রকৃতি
ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে–
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানিনা একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা–
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে॥
একি মনে
রাখা
একি ভুলে যাওয়া।
একি স্রোতে
ভাসা,
একি কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্ দোলায় যে নাড়ালে॥
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →