ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,
আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি॥
আমার গান যে তোমার গন্ধে
মিশে
দিশে দিশে
ফিরে ফিরে ফেরে গুঞ্জরি॥
পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার
গন্ধ-সাথে আপন আলো মাখায়।
ওই দখিন-বাতাস গন্ধে
পাগল ভাঙল আগল,
ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥
প্রতিবর্ণীকরণ
O manjori, o monjori aamero monjori,
Aaj hridayo tomar udaas hoye porechhe ki jhori.
Aamar gaan je tomar gandhe mishe dishe dishe
Phire phire phere gunjori.
Purnimachnaad tomar shaakhaya shaakhay
Tomar gandho-sathe aapon aalo maakhay.
Oi dokhin-baatas gandhe paagol bhaanglo aagol,
Ghire ghire phire sanchori.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
12 March 1922(২৮ ফাল্গুন ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।