ওদের বাঁধন যতই শক্ত হবে
Oder badhon jatoi shakta
স্বদেশ
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে,
মোদের ততই বাঁধন টুটবে।
ওদের
যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
ততই মোদের আঁখি ফুটবে॥
আজকে যে তোর কাজ করা চাই,
স্বপ্ন দেখার সময় তো নাই—
এখন ওরা যতই গর্জাবে, ভাই, তন্দ্রা ততই
ছুটবে,
মোদের তন্দ্রা ততই
ছুটবে॥
ওরা
ভাঙতে যতই চাবে
জোরে গড়বে ততই দ্বিগুন করে,
ওরা
যতই রাগে মারবে রে ঘা ততই যে ঢেউ উঠবে।
তোরা
ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ-প্রভু—
ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায়
ধ্বজা লুটবে,
ওদের ধুলায় ধ্বজা
লুটবে॥ প্রতিবর্ণীকরণ
Oder bnaadhon jatoi shakto habe tatoi bnaadhon tutbe, Moder tatoi bnaadhon tutbe. Oder jatoi aankhi rakto habe moder aankhi phutbe, Tatoi moder aankhi phutbe. Aajke je tor kaaj kara chaai, swapno dekhar samoy to naai - Ekhon ora jatoi garjabe, bhaai tandra tatoi chhutbe, Moder tandra tatoi chhutbe. Ora bhaangte jatoi chaabe jore gorbe tatoi digun kore, Ora jatoi raage marbe re ghaa tatoi je dheu uthbe. Tora bharsa na chhaaris kabhu, jege aachhen jagot-probhu - Ora dharmo jatoi dolbe tatoi dhulay dhwaja lutbe. Oder dhulay dhwaja lutbe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- স্বদেশ · 43(স্বদেশ)
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- ভন্দর
- স্বরবিতান খণ্ড
- 46
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 8 October 1905(২২ আশ্বিন ১৩১২)
ইংরেজি
Should they tighten their grip, The more it is likely to fall apart. More they redden their eyes, Our eyes open more. Promptly you must dive into action, Dream-time is over, Louder should they roar, Our drooping eyes open wider. Harder should they try to break, They reconstruct doubly. Never lose your hope, The Master is awake - More should they stamp on ethics, Down goes their flag.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস