ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ—
এখন তবে আজ্ঞা করো, বিদায হবে দাস ।
জীবনের এই বাসররাতি পোহায বুঝি, নেবে বাতি—
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস ।
এখন থেমে গেল বাঁশি, শুকিযে এল পুষ্পরাশি,
উঠল তোমার অউহাসি কাঁপাযে আকাশ ।
ছিলেন যাঁরা আমায ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস ॥
প্রতিবর্ণীকরণ
Ogo bhaagyodebi pitamohi, mitlo aamar aash -
Ekhon tabe aanga karo, biday habe daas.
Jibaner ei baasororaati pohay bujhi, nebe baati -
Badhur dekha naaiko, shudhu prochur porihaas.
Ekhon theme gelo bnaashi, shukiye elo pushporaashi,
Utthlo tomar attohaasi knaapaye aakash.
Chhilen jaara aamay ghire gechhen je jaar ghare phire,
Aachho briddha thaakuraani mukhe taani baas.
ইন্দিরা দেবী চৌধুরানীইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1895(১৩০২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।