ওগো দখিন হাওয়া
Ogo dokhino hawa
প্রকৃতি
ওগো দখিন হাওয়া,
ও পথিক হাওয়া, দোদুল
দোলায় দাও দুলিয়ে।
নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও
বুলিয়ে॥
আমি পথের ধারের ব্যাকুল বেণু
হঠাৎ তোমার সাড়া পেনু গো–
আহা, এসো আমার শাখায় শাখায়
প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥
ওগো দখিন হাওয়া,
ও পথিক হাওয়া পথের ধারে আমার
বাসা।
জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।
আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে
একটুকুতেই কাঁপন ধরে গো –
আহা, কানে কানে একটি কথায় সকল
কথা নেয় ভুলিয়ে॥ প্রতিবর্ণীকরণ
Ogo dokhin haawa, o pothik haawa, dodul dolay daao duliye. Nutan-paatar-pulak-chhaawa paroshkhani daao buliye. Aami pather dharer byakul benu hatthat tomar saara penu go - Aaha, eso aamar shaakhay shaakhay praaner gaaner dheu tuliye. Ogo dokhin haawa, o pothik haawa, pather dhare aamar baasa. Jaani tomar aasa-jaawa, shuni tomar paayer bhaasa. Aamay tomar chhowa laagle pare ektukutei knaapon dhare go - Aaha, kaane-kaane ekti kathay sakol katha neye bhuliye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 204(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- Bahag-Baul
- তাল
- কাহারবা
- সংকলন
- ফল্গুনি
- প্রকাশিত
- সবুজ্পত্র
- স্বরবিতান খণ্ড
- 7 (Phalguni)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 24 February 1915(১২ ফাল্গুন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?