ওগো সাঁওতালি ছেলে
Ogo saotali chhele
প্রকৃতি
ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে।
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে॥
পুব-দিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,
পীত
ধড়াটিতে অরুণরেখা,
কেয়াফুলখানি কবে তুলে
আনি
দ্বারে মোর
রেখে গেলে॥
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি।
ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে॥ প্রতিবর্ণীকরণ
Ogo snaaotaali chhele, Shyamolo saghano nabobarosar kishor dut ki ele. Dhaanero khetero paare shaalero chhaayaro dhaare Bnaashir surete sudur durete cholechho hridayo mele. Pubdiganto dilo tabo dehe nilimolekha, Pito dharatite orunorekha, Keyaphulkhaani kabe tule aani Dwaare mor rekhe gele. Aamaro gaanero hangsobalakapnaati Baadolo dinero tomaro monero saathi. Jhare chanchalo tamaloboner praane Tomate aamate miliachhi ekkhani, Meghero chhaayay choliyachhi chhaaya phele.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 125(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- প্রকাশিত
- প্রোবসি
- স্থান
- Shantiniketan, Punashcha
- স্বরবিতান খণ্ড
- 53
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 26 June 1939(১২ আষাঢ় ১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।