ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ (ওহে জীবনবল্লভ)
Ohe jibanoballabh 1
পূজা
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ, আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব– শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব। ( দিনু চরণতলে– কথা যা ছিল দিনু চরণতলে– প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে। ) আমি কী আর কব॥ এই সংসারপথসঙ্কট অতি কন্টকময় হে, আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব। ( নীরবে যাব– পথের কাঁটা মানব না, নীরবে যাব। হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব। ) আমি কী আর কব॥ আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে– তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব। ( আমি মাথায় লব– যাহা দিবে তাই মাথায় লব– সুখ দুখ তব পদধূলি ব’লে মাথায় লব। ) আমি কী আর কব॥ অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি ক্ষমা, তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব। ( দিয়ো বেদনা– যদি ভালো বোঝ দিয়ো বেদনা– বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা। ) আমি কী আর কব॥ তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে– তুমি ছাড়া আর কী আছে আমার! মৃত্যু-আঁধার ভব। ( নিয়ো চরণে– ভবের খেলা সারা হলে নিয়ো চরণে– দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে। ) আমি কী আর কব॥
প্রতিবর্ণীকরণ
Ohe jibonoballabho, ohe saadhanodurlabho, Aami marmer katha antarobyatha kichhui naahi kabo – Sudhu jibono mono charone dinu bujhiya laho sab. Aami ki aar kabo. Ei songsaropathosankato oti kantakamayo hey, Aami nirabe jaabo hridoye loye premomuroti tabo Aami ki aar kabo. Sukh dukh sab tuchchho korinu priyo-apriyo hey Tumi nijo haate jaaha sapibe taha maathay tuliya labo Aami ki aar kabo. Aporaadh jodi kore thaaki pade, naai karo jodi khama, Tabe paranpriyo, diyo hey diyo bedona nabo nabo. Aami ki aar kabo. Tabu phelo na dure, dibasosheshe deke niyo charone – Tumi chhaara aar ki aachhe aamar mritu aandhar bhabo. Aami ki aar kabo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 480(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- তাল
- এক্তাল
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1898(১৩০৫)
এখনও কোনো অনুবাদ নেই।