ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
Ohe jibanoballabh 2
পূজা ও প্রার্থনা
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ, আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব— শুধু জীবন মন চরণে দিনু বুঝিযা লহো সব । ( দিনু চরণতলে- কথা যা ছিল দিনু চরণতলে— প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে । ) আমি কী আর কব ॥ এই সংসারপথসঙ্কট অতি কন্টকময হে, আমি নীরবে যাব হৃদযে লযে প্রেমমুরতি তব । ( নীরবে যাব- পথের কাঁটা মানব না, নীরবে যাব । হৃদযব্যথায কাঁদব না, নীরবে যাব । ) আমি কী আর কব ॥ আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয-অপ্রিয হে— তুমি নিজ হাতে যাহা সাঁপিবে তাহা মাথায তুলিযা লব । ( আমি মাথায লব- যাহা দিবে তাই মাথায লব— সুখ দুখ তব পদধূলি ব'লে মাথায লব । ) আমি কী আর কব ॥ অপরাধ যদি ক'রে থাকি পদে, না করো যদি ক্ষমা, তবে পরানপ্রিয দিযো হে দিযো বেদনা নব নব । ( দিযো বেদনা- যদি ভালো বোঝ দিযো বেদনা— বিচারে যদি দোষী হই দিযো বেদনা । ) আমি কী আর কব ॥ তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিযো চরণে— তুমি ছাডা আর কী আছে আমার ! মৃত্যু-আঁধার ভব । ( নিযো চরণে- ভবের খেলা সারা হলে নিযো চরণে— দিন ফুরাইলে, দীননাথ, নিযো চরণে । ) আমি কী আর কব ॥
প্রতিবর্ণীকরণ
Ohe jibonoballabho, ohe sadhanodurlabho, Aami marmer katha antarobyatha kichhui naahi kabo – Sudhu jibon mon charone dinu bujhiya laho sab. (Dinu charonotale – katha ja chhilo dinu charonotale – Praaner bojha bujhe lawo, dinu charonotale.) Aami ki aar kabo. Ei songsaropathosankato oti kantakamayo hey, Aami nirabe jaabo hridaye loye premomuroti tabo (Nirobe jaabo – pather knaata maanbo na, Nirobe jaabo. Hridayobyathay knaadbo na, Nirobe jaabo.) Aami ki aar kabo. Sukh dukh sab tuchchho korinu priyo-apriyo hey Tumi nijo haate jaaha snopibe taha maathay tuliya labo (Aami maathay labo – jaaha dibe taai maathay labo – Sukh dukh tabo padodhuli bole maathay labo.) Aami ki aar kabo. Aporadh jodi kore thaaki pode, naai karo jodi khama, Tabe paraanpriyo, diyo hey diyo bedona nabo nabo. (Diyo bedona – Jodi bhaalo bojho diyo bedona – Bichare jodi doshi hoi diyo bedona.) Aami ki aar kabo. Tabu phelo na dure, dibasosheshe deke niyo charone – Tumi chhaara aar ki aachhe aamar mritu aandhar bhabo. (Niyo charone – bhaber khela saara hole niyo charone – Din phuraile dinonath, niyo charone.) Aami ki aar kabo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 69(পূজা ও প্রার্থনা)
- তাল
- একতাল
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1898(১৩০৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?