ওই আসে ওই অতি ভৈরব হরষে সুরান্তর
Oi ase oi oti bhairabo
প্রকৃতি
ওই আসে ওই অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।
গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,
উতলা কলাপী কেকাকলরবে বিহরে–
নিখিলচিত্তহরষা
ঘনগৌরবে আসিছে মত্ত বরষা॥
কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,
জনপদবধূ তড়িতচকিতনয়না,
মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,
কোথা তোরা অভিসারিকা।
ঘনবনতলে এসো ঘননীলবসনা,
ললিত নত্যে বাজুক স্বর্ণরসনা,
আনো বীণা মনোহারিকা।
কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা॥
আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,
বাজাও শঙ্খ, হুলুরব করো বধুরা–
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,
ওগো প্রিয়সুখভাগিনী।
কুঞ্জকুটিরে
অয়ি ভাবাকুললোচনা,
ভূর্জপাতায় নবগীত করো রচনা
মেঘমল্লাররাগিণী।
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী॥
কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,
ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী॥
কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,
অঞ্জন আঁকো নয়নে।
তালেতালে দুটি কঙ্কন কনকনিয়া
ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া
স্মিতবিকশিত বয়নে–
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে॥
এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা॥
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা॥ প্রতিবর্ণীকরণ
Oi aase oi oti bhoirabo haroshe Jalosinchito khitisourabhorabhose Ghanogaurabe nabojoubano barosha Shyamogombhiro sarosa. Guru garjone nilo aarony shihare, Utala kalaapi keka kalorabe bihare - Nikhilochittoharosha Ghanogourabe aasiche matto barosha. Kotha tora oi taruni pothikolalona, Janopadobodhu toritochokitonayona, Maalotimaalini kotha priyoporichaarika, Kotha tora obhisaarika. Ghanobanotale eso ghanonilobasona, Lolito nritte baajuk swarnorasona, Aano bina monohaarika. Kotha birohini, kotha tora obhisaarika. Aano mridang murajo muroli modhura, Baajao shankho, hulurab karo bodhura - Eseche barosha, ogo nabo onuraagini, Ogo priyosukhobhasgini. Kunjokutire oi bhaabaakulolochana, Bhurjopaatay nabogito karo rachona Meghomallarraagini. Eseche barosha, ogo nabo onuraagini. Ketokikeshare keshopaas karo surobhi, Khino kotitate gnaathi loye paro karobi. Kadamborenu bichhaiya daao shayone, Aanjono aanko nayone. Taale taale duti kankano kanokoniya Bhabonoshikhare naachao goniya goniya Smitobikosito bayone - Kadamborenu bichhaiya phuloshayone. Esechhe barosha, esechhe nobina barosha, Gagono bhoriya esechhe bhubonobharosa. Dulichhe pabone sanosano banobithika, Gitomay torulotika. Shatek juger kobidale mili aakashe Dhoniya tulichhe mattomodir baatase Shatek juger gitika. Satosatogitomukhorito banobithika.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 27(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- 31
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?