গান / প্রেম

সখী, ওই বুঝি বাঁশি বাজে (ওই বুঝি বাঁশি বাজে)

sakhi oi vujhi vashi vaje oi vujhi vashi vaje

প্রেম
শেয়ার করুন
সখী,     ওই বুঝি বাঁশি
বাজে–   বনমাঝে কি মনোমাঝে॥

বসন্তবায়  বহিছে কোথায়,

কোথায় ফুটেছে ফুল,

বলো গো সজনি,     এ সুখরজনী

    কোন্খানে
উদিয়াছে–
বনমাঝে কি মনোমাঝে॥

যাব কি যাব না  মিছে এ ভাবনা,

সখী,  মিছে মরি লোকলাজে।

কে জানে কোথা সে   বিরহহুতাশে

ফিরে অভিসারসাজে–

বনমাঝে কি মনোমাঝে॥