ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে
Ore chitrarekhadore
প্রেম
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে–
বহু- পূর্বস্মৃতিসম হেরি ওকে॥
কার তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল
রূপের নির্ঝরিণী– স্থির নির্ঝরিণী।
যেন ফাল্গুন-উপবনে শুক্লরাতে
দোলপূর্ণিমাতে
এল ছন্দমুরতি কার নব-অশোকে॥
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন্
স্বর্গের মোহিনী-মরীচিকা।
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা কোথা হারাইল চঞ্চলতা।
হে স্তব্ধবাণী, কারে দিবে আনি
নন্দনমন্দারমাল্যখানি– বরমাল্যখানি।
প্রিয়- বন্দনাগান-জাগানো রাতে
শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে?। প্রতিবর্ণীকরণ
Ore chitrorekhadore bnaadhilo ke - bohu-purbo-smritisamo gheri oke. Kaar tulika nilo montre jini ei manjul ruper nirjharini - sthir nirjharini. Jeno phaalgun-upobone sukloraate dolpurnimate Elo chhando modhur kaar nabo-ashoke. Nrityokala jeno chitre-likha Kon swarger mohini-morichika. Sharoto-nilambore toritlata kotha haarailo chancholata. Se sthabdho baani kaare dibe aani nandanomandarmallyokhaani - baromallyokhaani Priyo-bandonagaan-jaagano raate Subho darshan dibe tumi kaahar chokhe?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 334(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- খাম্বাজ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- শপ্মোচোন
- স্বরবিতান খণ্ড
- 54
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
- রচনাকাল
- 13 October 1934(২৭ আশ্বিন ১৩৪১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?