ওরে কে রে এমন জাগায় তোকে (ঘুম কেন নেই)
Ore ke re emon jagay
পূজা
২১৩
ওরে কে রে এমন জাগায় তোকে?
ঘুম কেন নেই তোরই চোখে?
চেয়ে আছিস আপন-মনে– ওই যে দূরে গগন-কোণে
রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে॥
রক্তশতদলের সাজি
সাজিয়ে কেন রাখিস আজি?
কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে–
জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তোর ঘরে ঢোকে॥ প্রতিবর্ণীকরণ
Ore,ke re emon jaagay toke ? Ghum keno nei tori chokhe ? Cheye aachhis aapon-mone - oi je dure gagon kone Raatri mele raanga nayon rudrodeber diptaloke. Raktoshatodaler saaji Saajiye keno raakhis aaji ? Kon saahose ekebaare shikal khule dili dwaare - Jorhaate tui daakis kaare, prolay je tor ghare dhoke.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 213(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- খম্বজ
- তাল
- কহর্ব
- সংকলন
- গীতলি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- সুধির চন্দ্র কর
- রচনাকাল
- 25 August 1914(৯ ভাদ্র ১৩২১)
এখনও কোনো অনুবাদ নেই।