ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে
Ore projapoti maya diye
বিচিত্র
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে
পরশ করল তোরে
অস্তরবির তুলিখানি চুরি ক’রে॥
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভ’রে॥
যে গুণী তার কীর্তিনাশার বিপুল
নেশায়
চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,
সুর বাঁধে আর সুর যে হারায় পলে পলে–
গান গেয়ে যে চলে তারা দলে দলে
তার হারা সুর নাচের নেশায়
ডানাতে তোর পড়ল ঝরে॥ প্রতিবর্ণীকরণ
Ore projapati, maaya diye ke je parosh korlo tore Astorobir tulikhaani churi kore. Haawar buke je chanchaler gopan baasa Bone bone boye beras taari bhaasha, Apsarider doler khelar phuler renu Paathay ke tor paakhay bhore. Je gunee taar kirtinaashar bipul neshay Chikan rekhar likhan mele shunye meshay, Sur bnaadhe aar sur je haaray pale pale - Gaan geye je chale taara dale dale - Taar hara sur naacher neshay Daanate tor porlo jhore.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 78(বিচিত্র)
- রাগ
- কলিংড়া
- তাল
- কাহারবা
- প্রকাশিত
- নতরজ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 11 March 1927(২৭ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।