ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে
Ore sabodhani pothik
বিচিত্র
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।
খোলা আঁখি-দুটো অন্ধ
করে দে আকুল আঁখির নীরে॥
সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ–
সেথা
দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে॥ প্রতিবর্ণীকরণ
Ore saabdhani pothik barek path bhule maro phire. Khola aankhi duto andho kore de aakul aankhir nire. Se bhola pather praante royechhe haarano hiyer kunjo, Jhore pore aachhe knaata torutale raktokusumopunjo - Setha dui bela bhaanga-gara-khela akulosindhutire. Anek diner sanchay tor aaguli aachhis bose, Jharer raater phuler maton jhoruk poruk khose. Aay re ebar sab-haarabar joymaala paro shire.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 66(বিচিত্র)
- রাগ
- খম্বজ
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1901(১৩০৮)
ইংরেজি
For once be careless, timid traveller, and utterly lose your way; wide-awake though you are, be like broad daylight enticed by and netted in mist. Do not shun the garden of Lost Hearts waiting at the end of the wrong road, where the grass is strewn with wrecked red flowers, and disconsolate water heaves in the troubled sea. Long have you watched over the store gathered by weary years. Let it be stripped, with nothing remaining but the desolate triumph of losing all.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস