ওঠো ওঠো রে– বিফলে প্রভাত
Otho otho re biphale
পূজা
২৮৯
ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন॥
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু–
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে–
তাঁহার আশিস লয়ে
চলো রে যাই সবে তাঁর কাজে॥ প্রতিবর্ণীকরণ
Ottho ottho re - biphale probhato bohe jaay je. Melo aankhi, jaago jaago, theko na re achetan. Sakolei tnaaro kaaje dhaailo jagotomaajhe, Jaagilo probhatobaayu, bhaanu dhaailo aakashopathe. Eke eke naam dhore daakichhen bujhi probhu - Eke eke phulguli taai phutiya utthichhe bone. Shuno se aahwaanbaani, chaaho sei mukhopaane - Tnaaharo aashisho loye Chalo re jaai sabe tnaaro kaaje.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 289(পূজা)
- উপ-পর্যায়
- জাগোরোন
- রাগ
- বিভস
- তাল
- চোউতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 24
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।