পাছে সুর ভুলি এই ভয় হয়
Pachhe sur bhuli
প্রেম
২৭
পাছে সুর ভুলি এই ভয় হয়–
পাছে ছিন্ন তারের জয় হয়॥
পাছে উৎসবক্ষণ
তন্দ্রালসে হয় নিমগন, পুণ্য লগন
হেলায় খেলায় ক্ষয় হয়–
পাছে বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয়॥
যখন তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে তার তালে মোর
তাল না মেলে সেই ঝড়ে।
যখন মরণ
এসে ডাকবে শেষে বরণ-গানে, পাছে প্রাণে
মোর বাণী সব লয় হয়–
পাছে বিনা গানেই বিদায়বেলা লয় হয়॥ প্রতিবর্ণীকরণ
Paachhe sur bhuli ei bhoy hoy - Paachhe chhinno taarer joy hoy. Paachhe utsabokhan tandraalase hoy nimagon, punnya lagon Helai khelai khoy hoy - Paachhe bina gaanei milanbela khoy hoy. Jakhon taandabe mor daak pare Paachhe taar taale mor taal na mele, sei jhare. Jakhon maron ese daakbe sheshe barono-gaane, paachhe praane Mor baani sab loy hoy - Paachhe bina gaanei bidaybela loy hoy.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 27(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- কেদারা
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1921(১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।