পাগলা হাওয়ার বাদল-দিনে
Pagla hawar badalo dine
প্রকৃতি
পাগলা হাওয়ার
বাদল-দিনে
পাগল আমার মন জেগে
ওঠে॥
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ
নাই নাই রে
সেখানে অকারণে যায়
ছুটে॥
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে
যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল
জুটে–
যত
মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাবনা,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥ প্রতিবর্ণীকরণ
Paagla haawar badolo-dine Paagol aamar mon jege otthe. Chenashonar kon baaire jekhane path naai naai re Sekhane akaarone jaay chute. Gharer mukhe aar ki re kono dino se jaabe phire. Jaabe na, jaabe na Dewal jato sab gelo tute. Bristi nesha bhara sondhyabela kon baloraamer aami chela, Aamar swapno ghire naache maatal jute - Jato maatal jute. Ja na chaaibar taai aaji chaai go, Ja na paaibar taai kotha paai go. Paabo na, paabo na, Mori asombhaber paaye maatha kute.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 137(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Baul-Sur
- তাল
- দাদরা
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- 58
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?