ফিরবে না তা জানি, তা জানি
Phirbe na ta jani
প্রেম
ফিরবে না তা জানি, তা জানি–
আহা, তবু তোমার পথ
চেয়ে জ্বলুক প্রদীপখানি॥
গাঁথিবে না
মালা জানি মনে,
আহা, তবু ধরুক মুকুল
আমার বকুলবনে
প্রাণে ওই
পরশের পিয়াস আনি॥
কোথায় তুমি পথভোলা,
তবু
থাক্-না আমার দুয়ার খোলা।
রাত্রি আমার গীতহীনা,
আহা, তবু বাঁধুক সুরে
বাঁধুক তোমার বীণা–
তারে ঘিরে ফিরুক
কাঙাল বাণী॥ প্রতিবর্ণীকরণ
Phirbe na ta jaani, ta jaani - Aaha, tabu tomar path cheye joluk prodipokhani. Gnaathbe na maala jaani mone, Aaha, tobu dhoruk mukul aamar bokulbane Praane oi parosher piyas aani. Kothay tumi pathbhola, Tobu thaak-na aamar duar khola. Raatri aamar gitohina, Aaha, tobu bnaadhuk sure bnaadhuk tomar bina - Taare ghire phiruk kaangal baani.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 259(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরব-কীর্তন
- তাল
- ষষ্ঠী
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 4 March 1922(২০ ফাল্গুন ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।