গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / পূজা
ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে
Phul bole dhonyo ami
ফুল বলে, ধন্য আমি
ধন্য আমি মাটির 'পরে ।
দেবতা ওগো, তোমার সেবা
আমার ঘরে ।
জন্ম নিয়েছি ধূলিতে,
দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে ।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরোথরো ।
চরণপরশ দিয়ো দিয়ো,
ধূলির ধনকে করো স্বর্গীয়,
ধরার প্রণাম আমি তোমার তরে ॥
প্রতিবর্ণীকরণ
Phul bole, dhonno aami maatir pare,
Debota ogo, tomar seba aamar ghare.
Janmo niyechhi dhulite, daya kore daao bhulite,
Naai dhuli mor antare.
Nayon tomar nato karo,
Dalguli knaape tharo thar.
Charonparosho diyo diyo, dhulir dhanke karo swargiyo -
Dhorar pronam aami tomar tare.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →