প্রমোদে ঢালিয়া দিনু মন
Pramode dhaliya dinu
নাট্যগীতি
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু
প্রাণ কেন কাঁদে রে।
চারি দিকে হাসিরাশি,
তবু প্রাণ কেন কাঁদে রে॥
আন্
সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—
তবু প্রাণ কেন কাঁদে রে॥
বীণা তবে রেখে দে, গান আর গাস নে—
কেমনে যাবে বেদনা।
কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি,
জোছনা কেমন ফুটেছে—
তবু প্রাণ কেন কাঁদে রে॥ প্রতিবর্ণীকরণ
Promode dhaaliya dinu mon, tobu praan keno knaade re. Chaaridike haasiraashi, tobu praan keno knaade re. Aan sokhi, bina aan, praan khule kor gaan, Naach sobe mile ghire gheri gheriye - Tobu praan keno knaade re. Bina tobe rekhe de, gaan aar gaas ne- Kemone jaabe bedona. Kaanone kaatai raati, tuli phul maala gnaathi, Jotsna kemon phutechhe - Tobu praan keno knaade re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 37(নাট্যগীতি)
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩২
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1883(১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।