প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে
মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে॥
পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে,
বসে আছি দূর-পানে নয়ন মেলে॥
একে একে ধূলি হতে কুড়ায়ে মরি
যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি।
ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ–
কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে॥
প্রতিবর্ণীকরণ
Probhat- aalore mor knaadaye gele
Milonomaalar dor chniriya phele.
Pore ja rohile piche sob hoye gelo miche,
Bose aachi dur-paane nayon mele.
Eke eke dhuli hote kuraaye mori
Je phul bidaypothe poriche jhori.
Bhaabi ni rabe na lesh se diner aboshesh -
Kaatilo phaagun bela ki khela khele.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1929(১৩৩৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।