গান / পূজা

প্রথম যুগের উদয়দিগঙ্গনে

Prothom juger udayodigangone

পূজা
প্রথম যুগের উদয়দিগঙ্গনে

প্রথম দিনের উষা নেমে এল যবে
প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে

শুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে॥
এসো এসো সেই নবসৃষ্টির কবি
নবজাগরণযুগপ্রভাতের রবি –
গান এনেছিলে নব ছন্দের তালে
তরুণী উষার শিশিরস্নানের কালে

আলো-আঁধারের আনন্দবিপ্লবে॥

সে গান আজিও নানা রাগরাগিণীতে
শুনাও তাহারে আগমনীসঙ্গীতে

যে জাগায় চোখে নূতন-দেখার দেখা।
যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে
বননীলিমার পেলব সীমানাটিতে,

বহু জনতার মাঝে অপূর্ব একা।
অবাক্ আলোর লিপি যে বহিয়া আনে
নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে,
নব পরিচয়ে বিরহব্যথা যে হানে

বিহ্বল প্রাতে সঙ্গীতসৌরভে

দূর আকাশের অরুণিম উৎসবে॥

প্রতিবর্ণীকরণ

Prothom juger udoyodigangone
Prothom diner usha neme elo jabe
Prokashpiyasi dhoritri bone bone
Shudhaye phirilo sur khnuje paabe kabe.
Eso eso sei nobo srishtir kobi
Nabojaagoranojugoprobhater robi -
Gaan enechhilo nabochhander taale
Toruni ushar shishir-snaaner kaale
Aalo-aandhar aanondobiplobe.
Se gaan aajio naana raagraaginite
Shunao taahare aagomonisongite
Je jaagay chokhe notun dekhar dekha.
Je ese dnaaray bakulito dharonite
Banonilimar pelabo simanatite,
Bahu janotar maajhe apurbo eka.
Abak aalor lipi je bohiya aane
Nibhrito prohare kobir chokito praane,
Nabo porichoye birahobyatha je haane
Bihwal praate songitsourabhe
Dur aakasher orunim utsabe.