রাজপুরীতে বাজায় বাঁশি
Rajpurite bajay banshi
পূজা
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক ‘কী নিলি তোর দান '॥ দেখাব যে সবার কাছে এমন আমার কী-বা আছে, সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান॥ ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন– অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন। বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়, তারি গলার মাল্য ক 'রে করব মূল্যবান॥
প্রতিবর্ণীকরণ
Raajpureete baajay bnaashi belashesher taan. Pathe choli, shudhay pothik ‘kee nili tor daan’. Dekhabo je sabar kaachhe eman aamar kee ba aachhe, Sange aamar aachhe shudhu ei kakhaani gaan. Ghare aamar raakhate je hoy bahu loker mon- Anek bnaashi, anek knaasi, anek aayojon. Bnaadhur kaachhe aasar belay gaanti shudhu nilem galay, Taari galar mallo kore korbo mulloban.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 20(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- পিলু
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 27 February 1914(১৫ ফাল্গুন ১৩২০)
ইংরেজি
While I walk to my king's house at the end of the day the travellers come to ask me- 'What hast thou for king's tribute?' I do not know what to show them or how to answer, for i have merely this song. My preparation is large in my house, where the claim is much and many are the claimants. But when i come to my king's house i have only this single song to offer it for his wreath.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস