সকলেরে কাছে ডাকি
Sakalere kachhe daki
পরিশিষ্ট
সকলেরে কাছে ডাকি আনন্দ-আলযে থাকি অমৃত করিছ বিতরণ । পাইযা অনন্ত প্রাণ জগত গাহিছে গান গগনে করিযা বিচরণ । সূর্য শূন্যপথে ধায— বিশ্রাম সে নাহি চায, সঙ্গে ধায গ্রহপরিজন । লভিযা অসীম বল ছুটেছে নক্ষত্রদল, চারি দিকে চলেছে কিরণ । পাইযা অমৃতধারা নব নব গ্রহ তারা বিকশিযা উঠে অনুক্ষণ— জাগে নব নব প্রাণ, চিরজীবনের গান পূরিতেছে অনন্ত গগন । পূর্ণ লোক লোকান্তর, প্রাণে মগ্ন চরাচর প্রাণের সাগরে সন্তরণ । জগতে যে দিকে চাই বিনাশ বিরাম নাই, অহরহ চলে যাত্রীগণ । মোরা সবে কীটবৎ, সমুখে অনন্ত পথ কী করিযা করিব ভ্রমণ । অমৃতের কণা তব পাথেয দিযেছ, প্রভো, ক্ষুদ্র প্রাণে অনন্ত জীবন ॥
প্রতিবর্ণীকরণ
Sakolere kaachhe daaki aanondo-aalaye thaaki Amrito korichho bitaran. Paaiya anonto praan jagot gaahichhe gaan Gagone koriya bicharan. Suryo shunyapathe dhaay- bishram se naahi chaay, Sange dhaay grahoporijan. Lobhiya asim bal chhutichhe nakkhatradal Chaari dike chalechhe kiran. Paaiya amritodhaara nabo nabo groho taara Bikoshiya uthe anukhon - Jaage nabo nabo praan, chirojibaner gaan Puritechhe anonto gagon. Purna lok lokaantar, praane magno charaachar - Praaner saagore santaran. Jagote je dike chaai binash biram naai, Ahoraho chale jatrigan. Mora sabe keetbat, samukhe anonto path Ki koriya koribo bhromon. Amriter kana tabo patheyo diyechho, prabho, Khudra praane anonto jiban.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পরিশিষ্ট · 5(পরিশিষ্ট)
- রাগ
- ভৈরব
- তাল
- ঝাঁপতাল
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 45
- রচনাকাল
- 1883(১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?