সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান
Santrasher biwhalata
চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা থেকে · দৃশ্য 4
সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান । সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ । মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয় । দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো । মুক্ত করো ভয়, নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয় । ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ । মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয় ॥
প্রতিবর্ণীকরণ
Santraser bihwabalata nijere apomaan. Sankater kalpanate hoyo na mriyomaan. Mukto karo bhay, Aapona-maajhe shakti dharo nijere karo jay. Durbalere rokkha karo, durjanere haano, Nejere deen nihsahay jeno kabhu na jaano. Mukto karo bhay, Nijer pare karite bhar na rekho sangshay. Dharmo jabe shankhorabe koribe aahwban Neerab hoye namra hoye pan koriyo praan. Mukto karo bhay, Duruha kaaje nijeri diyo kothin porichay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- চিত্রাঙ্গদা
- উপ-পর্যায়
- চিত্রন্গদ
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চিত্রন্গদ
- স্বরবিতান খণ্ড
- 17 (Chitrangada)
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1936(১৩৪৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?