সফল করো হে প্রভু আজি সভা
Saphal karo he probhu
পূজা
৩০৫
সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী
হোক মহোৎসবা॥
বাহির অন্তর
ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো–
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর,
শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা॥
অভয়দ্বার তব করো হে অবারিত, অমৃত-উৎস তব করো উৎসারিত,
গগনে গগনে করো
প্রসারিত অতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব আনো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব
পদে,
রাজ-অধীশ্বর, তব
চিরসম্পদে সব সম্পদ করো হতগরবা॥ প্রতিবর্ণীকরণ
Saphalo karo hey probhu aaji sabha, e rajani hok mahotsaba. Baahir antar bhubanocharachar mangaldore bnaadhi ek karo - Shushka hridoy karo preme sarastaro, shunyo nayone aano punyoprobha. Abhayodwaar taba karo hey abaarito, amrito utsa tabo karo utsarito, Gagone gagone karo prosarito oti bichitro tabo nityoshobha. Sab bhakote tabo aano e porishade, bimukho chitto jato karo nato tabo pade, Raaj adheeshwaro, tabo chirosampade sab sampad karo hatagaroba.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 305(পূজা)
- উপ-পর্যায়
- উত্সব
- রাগ
- সাহানা
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
এখনও কোনো অনুবাদ নেই।