শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে
Shraban tumi batase kar
প্রকৃতি
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে। পথে তারি সকল বারি দিলে ঢেলে। কেয়া কাঁদে, ‘যা য় যা য় যা য়।’ কদম ঝরে, ‘হা য় হা য় হা য়।’ পুব-হাওয়া কয়, ‘ওর তো সময় নাই বাকি আর।’ শরৎ বলে, ‘যাক-না সময়, ভয় কিবা তার– কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে অসময়ের খেলা খেলে।’ কালো মেঘের আর কি আছে দিন, ও যে হল সাথিহীন। পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’ শরৎ বলে, ‘মিলিয়ে দেব কালোয় আলো– সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে কালিমা ওর মুছে ফেলে।’
প্রতিবর্ণীকরণ
Shraabon, tumi baatase kaar aabhas pele Pathe taari sakol baari dile dhele. Keya knaade, 'jaay jaay jaay.' Kadom jhare, 'haay haay haay.' Pub haawa koy, 'or to samoy naai baaki aar.' Sharot bale, 'jaak- na samoy, bhoy kiba taar - Kaatbe bela aakash maajhe bina kaaje Asamoyer khela khele.' Kaalo megher aar ki aachhe din, O je holo saathihin. Pub haawa koy, 'kaalor ebar jaawai bhaalo.' Sharot bale, 'miliye debe kaaloy aalo - Saajbe baadol aakash maajhe sonar saaje Kaalima or muchhe phele.'
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 92(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- বিভাস-বাউল
- তাল
- কাহারবা
- সংকলন
- নটরাজ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1927(১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।