শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
Shrabaner dharar mato
পূজা
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে॥
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে–
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
নিশিদিন এই জীবনের সুখের ’পরে, দুখের ’পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
নিশিদিন এই জীবনের তৃষার ’পরে, ভুখের ’পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥ প্রতিবর্ণীকরণ
Shraaboner dhaarar moto poruk jhore, poruk jhore Tomari surti aamar mukher pare, buker pare. Puraber aalor saathe poruk praate dui noyaane - Nishither andhakare gobhir dhaare poruk praane. Nishidin ei jiboner sukher pare dukher pare. Shraaboner dhaarar moto poruk jhore, poruk jhore. Je shakhay phul phote naa, phal dhare naa ekebaare, Tomar oi baadol baaye dik jaagaye sei shaakhaare. Ja kichhu jirno aamar, dirno aamar, jibonhaara, Tahari stare stare poruk jhore surer dhaara. Nishidin ei jiboner trishar pare, bhukher pare Shraaboner dhaarar moto poruk jhore, poruk jhore.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 98(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 9 March 1914(২৫ ফাল্গুন ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?