গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / স্বদেশ
শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান
Shubho karmapothe dharo
স্বদেশ
শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান।
সব দুর্বল সংশয় হোক অবসান॥
চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ’ সে অভিষেক ললাট ’পরে।
তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা—
নিষ্ঠুর
সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল’ যাত্রী, চল’ দিনরাত্রি—
কর’ অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর’ দীর্ণ বিদীর্ণ—
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর’ স্নান॥ প্রতিবর্ণীকরণ
Shubho karmopathe dharo nirbhay gaan.
Sab durbal sanshay hok abosaan.
Chiro- shoktir nirjhar nityo jhare
Laho se obhishek lalato pare.
Tabo jaagroto nirmalo nutano praan.
Tyagobrote nik dikkha,
Bighno hote nik shikkha -
Nisthur sankat dik samman.
Dukkhoi hok tabo bitto mohan.
Chalo jaatri chalo dinraatri -
Karo amritolokopath onusandhan.
Jarotatamos haw uttirna,
Klaantijaal karo dirno bidirna -
Din-ante aporajito chitte
Mrityutaron tirthe karo snaan.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →