গান / আনুষ্ঠানিক সঙ্গীত

শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে

Shubhodine shubhokhane

আনুষ্ঠানিক সঙ্গীত
৬

শুভদিনে শুভক্ষণে  পৃথিবী আনন্দমনে

দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ–

ওই চরণের কাছে  দেখো গো পড়িয়া আছে,

তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ।

এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে–

টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে।

তোমার শিশির দিয়ে  রাখো তারে বাঁচাইয়ে–

কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ॥

প্রতিবর্ণীকরণ

Shubhodine shubhokhhane prithibi aanondomone
Duti hridayer phul upohar dilo aaj –
Oi charoner kaachhe dekho go poriya aachhe,
Tomar dokkhinohaste tule lao raajoraaj.
Ek sutro diye, debo, gnethe raakho ek saathe –
Tute na chnire na jeno, thake jeno oi haate.
Tomar shishir diye   raakho taare bnaachaiye –
Ki jaani shukaay paachhe sangsaroroudrer maajh.