শুনেছে তোমার নাম অনাথ আতুর জন
Shunechhe tomar nam
পূজা
৪৫১ শুনেছে তোমার নাম অনাথ আতুর জন– এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন॥ কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়, যেন গো অভয় পায় ত্রাসে-কম্পিত মন॥ কত শত আছে দীন অভাগা আলয়হীন, শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন। পাপে যারা ডুবিয়াছে যাবে তারা কার কাছে– কোথা হায় পথ আছে, দাও তারে দরশন॥
প্রতিবর্ণীকরণ
Shunechhe tomar naam anaath atur jan - Esechhe tomar dwaare, shunno phere na jeno. Knaade jaara niraashay aankhi jeno muchhe jaay, Jeno go abhoy paay traase kompito mon. Kato shato aachhe din abhaaga aaloyhin, Shoke jirno praan kato knaaditechhe nishidin. Paape jaara dubiachhe jaabe taara kaar kaachhe - Kotha haay path aachhe, daao taare daroshan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 451(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।