শুনি ক্ষণে ক্ষণে মনে মনে
Shuni khane khane
চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা থেকে · দৃশ্য 2
শুনি ক্ষণে ক্ষণে মনে মনে অতল জলের আহ্বান । মন রয় না, রয় না, রয় না ঘরে, মন রয় না— চঞ্চল প্রাণ । ভাসায়ে দিব আপনারে, ভরা জোয়ারে, সকল ভাবনা-ডুবানো ধারায় করিব স্নান । ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ । ঢেউ দিয়েছে জলে । ঢেউ দিল, ঢেউ দিল, ঢেউ দিল আমার মর্মতলে । এ কী ব্যাকুলতা আজি আকাশে, এই বাতাসে যেন উতলা অপ্সরীর উত্তরীয় করে রোমাঞ্চ দান— দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে গুঞ্জরতান ॥
প্রতিবর্ণীকরণ
Shuni khane khane mone mone atal joler aawvan. Mon roy na, roy na, roy na ghore, chanchal praan. Bhaasaye dibo aaponare, bhora joware, Sokol-bhaabona-dubaano dhaaray koribo snaan – Byartho baasonar daho hobe nirban. Dheu diyechhe jole. Dheu dilo, dheu dilo, dheu dilo aamar mormotole. E ki byakulota aaji aakashe, ei baatase, Jeno utola apsorir uttoriyo kore romancho daan – Dur sindhutire kaar monjeere gunjarataan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- চিত্রাঙ্গদা
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- মুল্তান
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চিত্রন্গদ
- স্বরবিতান খণ্ড
- 17 (Chitrangada)
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1936(১৩৪৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?