সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
Sokhi ar kato din sukh
নাট্যগীতি
সখী, আর কত
দিন
সুখহীন শান্তিহীন
হা হা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে।
পারি নে, পারি নে
আর— পাষাণ
মনের ভার
বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে।
সম্মুখে জীবন
মম
হেরি মরুভূমিসম,
নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস।
উঠিতে শকতি
নাই
যে দিকে ফিরিয়া চাই
শূন্য—শূন্য—মহাশূন্য নয়নেতে পরকাশ।
কে আছে, কে আছে
সখী, এ
শ্রান্ত মস্তক মম
বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম।
মন, যত দিন যায়,
মুদিয়া
আসিছে হায়—
শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি॥ প্রতিবর্ণীকরণ
Sokhi, aar kato din sukhohin shaantihin Ha ha kore beraibo nirashray mon loye. Paari ne, paari ne aar - paashan moner bhaar Bohiya porechhi, sokhi, oti shraanto klaanto hoye. Sammukhe jiban mamo heri morubhumisamo, Nirasha bukete bosi phelitechhe bishoshwas. Uthite sakoti naai je dike phiriya chaai Shunyo-shunyo-mahashunyo nayonete parokaash. Ke aachhe, ke aachhe sokhi, e shraanto mastak mamo Bukete raakhibe dhaaki jatone jananisamo. Mon, jato din jaay, mudiya aasichhe haay - Shukaye shukaye sheshe maatite poribe jhori.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 5(নাট্যগীতি)
- তাল
- ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Bhagna-hridoy
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1880(১২৮৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?