সখী, ভাবনা কাহারে বলে
Sokhi bhabona kahare
নাট্যগীতি
সখী, ভাবনা কাহারে বলে । সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'— সখী, ভালোবাসা কারে কয ! সে কি কেবলই যাতনাময । সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো । তারা কেবলই হাসে, কেবলই গায, হাসিযা খেলিযা মরিতে চায— না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত । ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিযা মিলাযে যায, হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেযাগে কায । আমার মতন সুখী কে আছে । আয সখী, আয আমার কাছে— সুখী হৃদযের সুখের গান শুনিযা তোদের জুডাবে প্রাণ । প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয হাসিবি তোরা— একদিন নয বিষাদ ভুলিযা সকলে মিলিযা গাহিব মোরা ॥
প্রতিবর্ণীকরণ
Sokhi , bhaabona kaahare bole. Sokhi , jaatona kaahare bole. Tomra je balo dibaso-rajanee bhaalobasa bhaalobasa - Sokhi , bhaalobasa kaare koy! Se ki keboli jatonamoy. Se ki keboli chokher jal? Se ki keboli dukher shwas? Loke tabe kare ki sukheri tare emon dukher aash. Aamar chokhe to sakoli shobhan, Sakoli nabeen, sakoli bimal, Suneel aakash, shyamol kanan, Bishad jochona, kusum kamol- sakoli aamari mato. Taara keboli haase, keboli gaay, Haasiya kheliya morite chaay- Na jaane bedan, na jaane rodan, na jaane saadher jaatona jato. Phul se haasite haasite jhare, jochona haasiya milaye jaay, Haasite haasite aaloksaagore aakasher taara teyage kay. Aamar maton sukhee ke aachhe. Aay Sokhi , aay, aamar kaache - Sukhee hridayer sukher gaan Shuniya toder jurabe praan. Protidin jodi knaadibi kebol ekdin noy haasibi tora - Ekdin noy bishad bhuliya sakole miliya gaahibo mora.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 11(নাট্যগীতি)
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Bhagna-hridoy
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 20
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1880(১২৮৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?