সুখের মাঝে তোমায় দেখেছি
Sukher majhe tomay
পূজা ও প্রার্থনা
সুখের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে
তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলনঘোরে॥
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
প্রাণে
তোমার পরশ নিলেম ধ’রে॥
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি–
আবার তোমায় চিনব নূতন ক’রে॥ প্রতিবর্ণীকরণ
Sukher maajhe tomaay dekhechhi, Dukkhe tomaay peyechhi praan bhore. Haariye tomaay gopon rekhechhi, Peye aabar haarai milanghore. Chirajeeban aamar beena-taare Tomar aaghat laaglo baare baare, Taai to aamar naana surer taane Praane tomar parosh nilem dhore. Aaj to aami bhay kori ne aar Leela jodi phuray hethakar. Nutan aaloy nutan andhakare Lawo jodi ba nutan sindhupaare Tobu tumi sei to aamar tumi – Aabar tomaay chinbo nutan kore.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 74(পূজা ও প্রার্থনা)
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 11 October 1914(২৫ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?