স্বামী, তুমি এসো আজ
Swami tumi eso aj
পূজা
৪১৪ স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ– পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে॥ ত্রন্দন উঠিছে প্রাণে, মন শান্তি নাহি মানে, পথ তবু নাহি জানে আপন আঁধারে॥ ধিক ধিক জনম মম, বিফল বিষয়শ্রম– বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার। সন্তাপে হৃদয় দহে, নয়নে অশ্রুবারি বহে, বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে॥
প্রতিবর্ণীকরণ
Swami tumi eso aaj andhokar hridoymaajhe - Paape mlaan paai laaj, daaki he tomare. Krandon utthichhe praane, mon shaanti naahi maane, Path tabu naahi jaane aapon aandhare. Dhik dhik janom mamo, biphal bishoyoshrom - Biphal khonik prem tutiya jaay barobar. Santaape hridoy dahe, nayone oshrubari bahe, Baarichhe bishoyopipasa bisham bishobikare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 414(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- বেহগ
- তাল
- চোউতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 27
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1887(১২৯৪)
এখনও কোনো অনুবাদ নেই।