স্বপনে দোঁহে ছিনু কী মোহে
Swapane dohe chhinu
প্রেম
স্বপনে
দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল–
যাবার আগে শেষ কথাটি বোলো।
ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
বেদনা হবে পরমরমণীয়–
আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে খনেক-তরে যদি সজল আঁখি তোল॥
নিমেষহারা
এ শুকতারা এমনি ঊষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে।
রজনীশেষে এই-যে শেষ কাঁদা
বীণার তারে পড়িল তাহা বাঁধা,
হারানো মণি স্বপনে গাঁথা রবে–
হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো॥ প্রতিবর্ণীকরণ
Swapone dnohe chhinu ki mohe, jaagar bela holo - Jaabar aage shesh kathati bolo. Phiriya cheye emon kichhu diyo Bedona hobe paramoramoniyo - Aamar mone rohibe nirobidhi Bidaykhane khanektare jodi sajalo aankhi tolo. Nimishohaara e sukotaara emoni ushakaale Utthibe dure birahaakashobhaale. Rajonisheshe ei je shesh knaada Binar taare porilo taaha bnaadha, Haarano moni swapone gnaatha rabe - Hey birohini aapon haate tabe bidaay dwaar kholo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 160(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ছযনত
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1930(১৩৩৭)
ইংরেজি
We two lay sunk in the dusk of dreams; The time of awakening has come Waiting for the last word from you. Turn your face to me And with a tear-dimmed glance Make the sorrow of parting Ever beautiful. The morning will appear with its early star On the far-distant sky of loneliness. The pain of this farewell night has been captured in my vina-strings, The lost glory of love will remain woven in my visions. Open with your own hands the door Towards final separation.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস