তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
Tahar anandadhara
পূজা ও প্রার্থনা
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে, এসো সবে নরনারী আপন হৃদয় ল'য়ে॥ সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ, সে আনন্দে ধায় নদী আনন্দবারতা ক'য়ে॥ সে পুণ্যনির্ঝরস্রোতে বিশ্ব করিতেছে স্নান, রাখো সে অমৃতধারা পূরিয়া হৃদয় প্রাণ। তোমরা এসেছ তীরে– শূন্য কি যাইবে ফিরে, শেষে কি নয়ননীরে ডুবিবে তৃষিত হয়ে॥ চিরদিন এ আকাশ নবীন নীলিমাময়, চিরদিন এ ধরণী যৌবনে ফুটিয়া রয়। সে আনন্দরসপানে চিরপ্রেম জাগে প্রাণে, দহে না সংসারতাপ সংসার-মাঝারে র'য়ে॥
প্রতিবর্ণীকরণ
Tnaahar anondodhaara jagote jetechhe boye, Eso sabe naro-nari aapono hridayo loye. Se anondo upobon bikashito anukhhon, Se anonde dhaay nodi anondobarota koye. Se punyo-nirjhar-srote bishwo koritechhe snaan, Raakho se amritodhaara puriya hridayo praan. Tomra esechho tire- dubibe trishito hoye. Chirodin e aakash nobin nilimamoy, Chirodin e dharoni joubane phutiya roy. Se anondo-raso-pane chiro-prem jaage praane, Dahe na sangsar-taap sangsar-maajhare roye.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 36(পূজা ও প্রার্থনা)
- রাগ
- বহার
- তাল
- Ara-Theka
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- প্রকাশিত
- তত্ববোধিনি পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 45
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।